
“এক মুঠো খাঁটি মসলা, এক চিমটি ভালোবাসা।”
আমাদের গল্প শুরু হয়েছিল খুব সাধারণ এক রান্নাঘর থেকে। মায়ের হাতের রান্না, যেটার ঘ্রাণ গোটা ঘরে ছড়িয়ে যেত—সেই স্বাদে ছিল আস্থা, ভরসা আর অদৃশ্য এক টান। কিন্তু সময়ের সাথে সাথে সেই খাঁটি স্বাদের জায়গায় আসলো ভেজাল আর কৃত্রিমতা। তখনই মনে হলো—আমাদের ঘরে ফিরিয়ে আনতে হবে আসল ঘ্রাণ, আসল মসলা, আসল ভালোবাসা।
এই বিশ্বাস থেকেই জন্ম হলো Daily Spice এর।
আমরা মসলার উৎসে যাই, কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করি দেশি হলুদ, মরিচ আর ধনিয়া। প্রতিটি দানা নিজ হাতে বাছাই করি, রোদে শুকাই, ধুলো-মাটি দূর করে নিই। আর শাহী রান্নার জন্য বেছে আনি বিশ্বের সেরা উপাদান—যা মিলেমিশে তৈরি করে রাজকীয় স্বাদের শাহী গরম মসলা।
আমাদের প্রতিটি প্যাকেট শুধু মসলা নয়—এটা আসলে মায়ের ভালোবাসার মতো খাঁটি এক প্রতিশ্রুতি। প্রতিটি রাঁধুনির জন্য ভরসা, প্রতিটি পরিবারের জন্য নিরাপত্তা।
আমরা বিশ্বাস করি—
Daily Spice মানে শুধু রান্নার উপকরণ নয়, এটা এক আবেগ—
“যেখানে আস্থায় আছে খাঁটি, আর স্বাদে আছে রাজকীয়তা।”